প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২১, ২:৫৯ পি.এম
আমতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধ।

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুসার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে সাংবাদিকরা মানববন্ধন করেছে। বুধবার(৩১মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদেও আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিক ও সুশীলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
জানাগেছে, উপজেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ গত ২২ মার্চ এক পুলিশ কর্মকর্তার সাথে থানার সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করতেছিল। ওই সময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা ওই চায়ের দোকানে প্রবেশ কালে পুলিশ কর্মকর্তার সাথে তার ধাক্কা লাগে। এতে আওয়ামীলীগ নেতা পুলিশ কর্মকর্তার উপর ক্ষেপে যান। এ ঘটনায় যুবলীগ নেতা ফাহাদ পুলিশ কর্মকর্তার পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে পরেন। এক পর্যায় তাকে লাঞ্ছিত করে যুবলীগ নেতা ফাহাদ
এমন দাবী মুক্তিযোদ্ধার। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় যুবলীগ নেতা ফাহাদকে মারধর করে নুরুল ইসলামের লোকজন। এ ঘটনায় ২৩ মার্চ রাতে ফাহাদ বাদী হয়ে আবুল কালাম আজাদসহ ১১ জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করেন। ঘটনার চার দিন পর ২৬ মার্চ (শুক্রবার) রাতে শাহাবুদ্দিন শিহাব নামের একজন আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আমতলী প্রতিনিধি জিএম মুসাকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই ফুসে উঠে সাংবাদিক সমাজ। এঘটনায় সাংবাদিক মুসার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সাংবাদিক সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ঘন্টাব্যপাী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, মোঃ জাকির হোসেন, পরিতোষ কর্মকার, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল-আলম নবিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম নাশির মাহমুদ, সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদার, মোঃ হোসাইন আলী কাজী, নারী সাংবাদিক নাসরিন শিপু, কেএম সোহেল, মনিরুজ্জামান সুমন আকন, খাইরুল ইসলাম
আকাশ, এইচএম কাওসার মাতুব্বর মাদবর ও মহসিন মাতুব্বর প্রমুখ। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মামলাটি বরগুনা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ আবুল বাশার বলেন, মামলাটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.