হোম » প্রধান সংবাদ » এসজিএসএফ সভাপতি ও আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পিতার মৃত্যুতে

এসজিএসএফ সভাপতি ও আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পিতার মৃত্যুতে

সাঈদুর রহমান চৌধুরীঃ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক,বিশিষ্ট নারী নেত্রী  নাজমা আক্তার এর পিতা মরহুম মোঃ আলী মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা পালন করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের চান্দঁগাও থানা কমিটি।
মঙ্গলবার (৩০ মার্চ)  বিকালে আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রামের কালুরঘাট শাখা অফিসে এই দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও শোকসভায় মরহুম আলী মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।এবং উপস্থিত সকলেই শোক প্রকাশ করেন।
উক্ত দোয়া মাহফিল ও শোকসভায় মহানগর কমিটির দফতর সম্পাদক  মোঃ ইসমাইল হোসনের পরিচালনায় উপস্থিত ছিলেন  সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন,আইন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার, চান্দঁগাও থানা কমিটির সভাপতি মোঃ শাহীন মিয়া, সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার,সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জমাদ্দার,অর্থ সম্পাদক মিজানুর
রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ মনসুর আলম, আওয়াজ ফাউন্ডেশন কালুরঘাট অফিসের ফ্যাসিলিটিটর হারুন উর রশিদ, ক্যাফে ম্যানেজার জাহানারা আক্তার,চান্দঁগাও থানা কমিটির সদস্য নাজিম উদ্দীন,মিজানুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ নাজিম উদ্দীন , মোঃ আলম,জুলেখা আক্তার।  এছাড়াও কমিটির সকল কার্যকরী সদস্য ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।  উক্ত দোয়া মাহফিল ও শোকসভা সভায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জিয়াউল হক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!