প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২১, ৫:৩৭ পি.এম
বরকলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম

সাঈদুর রহমান চৌধুরীঃ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের উত্তর বরকল গাজি বাড়ির ছয়টি পরিবারের পাশে দাঁড়িয়েছে চন্দনাইশ সমিতি - চট্টগ্রাম। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, নির্মাণ উপকরণ ও বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম'র সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ক্ষতিগ্রস্থদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান- হাবিবুর রহমান,চন্দনাইশ সমিতির সহ সভাপতি -এড. নজরুল ইসলাম,
আবদুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মোঃ ইদ্রিস, আ ন ম হাসান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুন্না,
ক্রীড়া সম্পাদক মো. শওকুতুল আলম, কার্যকরী সদস্যঃ মো. সাইফুদ্দিন প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.