হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও টাকা সহ মাদকসম্রাট নান্নু মন্ডল গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও টাকা সহ মাদকসম্রাট নান্নু মন্ডল গ্রেপ্তার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয় নগদ ৩৩ হাজার ৪শত টাকাসহ মাদক ব্যবসায়ী নান্নু মন্ডলকে গ্রেফতার করেছে ধুনট থানার পুলিশ। ২৯শে মার্চ (সোমবার) রাত্রি ৮টার সময় উপজেলার চিকাশী দক্ষিণপাড়া গ্রামের তাহার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতাকৃতরা হলো চিকাশী ইউনিয়নের চিকাশী দক্ষিণপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামি নান্নু মন্ডল (৪৫)।

থানা সূত্রে জানা যায়, ইয়াবা মাদক ব্যবসায়ী নান্নু মন্ডল গত সোমবার রাত্রি ৮টার দিকে ধুনট উপজেলার  চিকাশী দক্ষিণপাড়া তাহার নিজ বাড়িতে  মাদক দ্রব্য বিক্রি করা কালীন  গোঁপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করে। এসময় তাহার নিকট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি নগদ ৩৩ হাজার ৪০০শত টাকা জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সংবাদকর্মীদের জানান, গ্রেফতারকৃত  ইয়াবা মাদক ব্যবসায়ী নান্নু মন্ডলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাহাকে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!