হোম » প্রধান সংবাদ » স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে মানুষ হত্যার প্রতিবাদে   বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে মানুষ হত্যার প্রতিবাদে   বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে  তৌহিদী মুসলিম জনতার উপর নির্বিচারে গুলি ও গণহত্যা এবং হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর উদ্যাগে এক বিক্ষোভ সমাবেশ  ২৯ মার্চ বেলা ১১ ঘটিকায় নতুন আদালত ভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
ফোরামের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রফিক আহম্মদ এর সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আনন্দের দিনে সারাদেশে সাধারণ তৌহিদি জনতাকে নির্বিচারে হামলা ও হত্যার মধ্য দিয়ে দেশকে অরাজকতার মাধ্যমে কলঙ্কিত করেছে। দেশের সাধারণ মানুষকে রক্তাক্ত করে সরকার এককভাবে স্বাধীনতা উৎসব পালন করছে। দেশের জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হতে পারে না।
তিনি আরো বলেন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় এনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে । এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাড. আবদুস সাত্তার সরওয়ার, অ্যাড. আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, আইনজীবী ফোরাম চট্টগ্রাম নেতা অ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম, অ্যাড. কাজী সিরাজ, অ্যাড. আবুল হাসান সাহাবুদ্দিন, অ্যাড. মো.: মুরশিদুল আলম, অ্যাড. এরশাদুর রহমান রিটু,
অ্যাড. কাশেম কামাল, অ্যাড. নুরুল করিম এরফান, অ্যাড. রেজাউল করিম রনি, মিডিয়া সম্পাদক অ্যাড.জায়েদ বিন রশিদ, সহ মিডিয়া সম্পাদক অ্যাড. তৌহিদ হোসেন সিকদার, অ্যাড. আলাউদ্দিন আল আজাদ, অ্যাড. আবু নাছের বিন হাশেম, অ্যাড. আইনুল কামাল, অ্যাড. তৌহিদুল ইসলাম, অ্যাড. রুনা কাশে, অ্যাড. মাশকুরা বেগম মেরী, অ্যাড. এম আনোয়ার হোসেন, অ্যাড. আকবর আজিজ, অ্যাড. দেলোয়ার হোসেন, অ্যাড. আল ইয়াছিন, অ্যাড. শাহাদাৎ হোসাইন, অ্যাড. মেজবাহ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!