
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে জায়গা লিখে না দেয়ায় ঘরে তালা মেরে দুই পরিবারকে গ্রাম ছাড়া করে দেয় একটি প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটে শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ধনু মিয়ার বাড়ীর মৃত শামসু মিয়ার ছেলে রহমত উল্লাহ ও তার ভাইয়ের সাথে। উল্লেখ্য যে, প্রভাবশালী মহলের মূল হোতা আফসর উদ্দিন ও জাহের মিয়া গং গত ১৪ মার্চ শামসু মিয়ার জায়গা থেকে প্রায় ১৫টি শাবক আকাশী গাছ কেটে নিয়ে যায়। এরপর ১৪ মার্চ ঐ পরিবারের লোকজনের নিকট থেকে দুটি গরু ছিনতাই করে নিয়ে যায়। ক্ষমতার দাপট
দেখিয়ে ১৫ মার্চ ঘরে তালা দিয়ে ঐ পরিবারের সকলকে বের করে দেয়। গরু ছিনতাইয়ের ঘটনার পর পরই খবর পেয়ে সেখানে উপস্থিত হয় শিবপুর ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এস আই রফিক ও সঙ্গীয় ফোর্সসহ ইমারজেন্সি টহলরত এস আই ফারুক। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ইউপি সদস্য হারুন মিয়া। ঘটনার খরব পেয়ে দুজন সাংবাদিকও সেখানে উপস্থিত হয়। এলাকার
শান্তি রক্ষার সার্থে তাৎক্ষণিক আলোচনা হয় যে হারুন মেম্বারের মাধ্যমে গরু গুলো ভৈরব থানা পুলিশের নিকট পৌছে দেয়া হবে। কিন্তু দিন পার হয়ে গেলেও ঐ প্রভাবশালী আফসর উদ্দিন ও জাহের মিয়া গং গরু গুলো আর ফেরত দেয়নি। ফলে ঐ অসহায় পরিবারের মৃত শামসু মিয়ার স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের
করে। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে থেকে ২ দিন পর আদালত থেকে জামিন এসে তাদের অত্যাচার বেপরোয়া হয়ে পড়ে। ঐ পরিবারের সদস্যদের কে যেখানে পাচ্ছে সেখানে নির্যাতন করছে ঐ প্রভাব শালী মহল। এমনকি ছিনতাই করে নিয়ে যাওয়া গরু গুলোও উদ্ধার করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে মৃত শামসু মিয়ার পরিবার পরিজনরা বলেন, আমাদের উপর হামলা, নির্যাতন, গরু ছিনতাই ও গাছ কেটে নিয়ে যাওয়া আমরা আইনের সহায়তা নিয়েছিলাম। কিন্তু এখন দেখি আইনের আশ্রয় নেওয়াতে তারা আমাদের উপর আরও বেশী অত্যাচার নির্যাতন করছে। শিশু বাচ্চাদের নিয়ে আজ ১০/১৫ দিন যাবত এক কাপড়ে ঘুরে বপড়াচ্ছি। খাওয়া নেই, দাওয়া নেই মানবেতর জীবন যাপন পার করছি। এমতাবস্থায় আমি মাননীয় সরকার নিকট
ও ভৈরব থানা প্রশাসনের নিকট আমরা এসব অত্যাচার আর নির্যাতনের সঠিক বিচার প্রার্থা করছি। এই জুলুম বাজরা এজটি সিন্ডিকেটের মাধ্যমে আমাদের জমি জোড় পূর্বক লিখে নিতে চাচ্ছে। আমাদের কে এই জুলুম বাজদের জুলুম থেকে রক্ষা করার জন্য আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করছি।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল