হোম » প্রধান সংবাদ » ৬ সন্তানের জননী লাইলু মাদক সেবী যৌতুক লোভী স্বামীর নির্যাতনের শিকার

৬ সন্তানের জননী লাইলু মাদক সেবী যৌতুক লোভী স্বামীর নির্যাতনের শিকার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল থানার বর্মা গ্রামের চান্দু মিয়ার মেয়ে লাইলু আক্তার ৬ সন্তানের জননী মাদক সেবী ও যৌতুক লোভী স্বামীর সীমাহীন অমানষিক নির্যাতন সহ্য করতে না পেরে যৌতুক নিরোধ আইনে মামলা করেছে। কিশোরগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আমলী আদালত নং-০৬, মামলা নং

সি.আর মোকাদ্দমা ১০৬(১)২০২ হতে জানা যায় প্রায় ২০ বছর পূর্বে তাড়াইল থানার গজারিয়া গ্রামের জাহেদ মিয়ার ছেলে মঞ্জু মিয়া লাইলু আক্তারকে বিয়ে করে বর্তমানে লাইলু আক্তার ৬ সন্তানের জননী কিন্তুু যৌতুক লোভী স্বামী মঞ্জু লাইলুর উপর নির্যাতন ও মারপিট করে এক লাখ টাকা যৌতুক দাবি করে । এর মধ্য সংসার টিকে রাখার

আশায় লাইলু ত্রিশ হাজার টাকা স্বামীর হাতে পিত্রালয় থেকে এনে দেয় তাতে শেষ রক্ষা হয়নি আরো টাকার জন্য
লাইলুকে নির্যাতন করে এবং সে স্ত্রীর অনুমতি ব্যতিত দ্বিতীয় বিবাহ করে লাইলু ও তার ৬ সন্তানদেরকে ভরণ পোষণ করছে না। লাইলু ৬ সন্তানকে নিয়ে পিত্রালয়ে অতি কষ্টে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে । লাইলু যথাযত
বিচার কামনা করেছেন বিজ্ঞ আদালতে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!