
সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাড়সড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তোহা নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে। এর আগে রোববার (২৮ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট বঙ্গমাতাশেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চালক জহুরুল ইসলাম (২৩) কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঔষধ সরবরাহকারী কার্ভাডভ্যান চাপায় তোহা হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়। এ সময় দ্রতগামী একটি ঔষধ পরিবহনের কার্ভাডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু তোহা মারা যায়।
অপর দিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজের ব্যাটারী চালিত অটোভ্যানে বালু বোঝাই করে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। তিনি কর্ণ কয়েলগাতি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভ্যানটি উল্টে তার নীচেই চাপা পড়েন জহুরুল। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান