হোম » প্রধান সংবাদ » পত্নীতলায় দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী

পত্নীতলায় দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিন (২৭-২৮ মার্চ) ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলা উপলক্ষে উপজেলা সদর নজিপুর নতুনহাটে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জাতির পিতার জীবনীর উপর নির্মিত ভিডিও চিত্র ও প্রদর্শনী, মনঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকারের সভাপতিত্বে উক্ত মেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয়

সাংসদ শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, কাজী তারা ও মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, থানা ওসি শামসুল আলম শাহ,

 

নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, পত্নীতলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনতা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!