প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২১, ৬:৩২ পি.এম
বগুড়ার গাবতলীতে অগ্নিকান্ডে এক শিশু’র মৃত্যূ’ তিন পরিবারের মানবেতর জীবন যাপন

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর সাবেকপাড়ায় অগ্নিকান্ডে দগ্ধ হয়ে রাফি নামে এক ৪বছরের শিশু'র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া ৩টি পরিবারে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত ২৭শে মার্চ (শনিবার) বেলা সাড়ে ১২টায় উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু পুত্র রাফি উল্লেখিত গ্রামের দিনমজুর আব্দুল হালিমের ছেলে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে রফিকুল ইসলাম ও তার দুই ছেলে আব্দুল হালিম ও আব্দুল করিমের শয়ন ঘরে আগুন লেগে আসবাব পত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া আগুনে দগ্ধ হয়ে আব্দুল হালিমের ৪ বছরের শিশু পুত্র রাফি ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা জানায়, দিনমজুরী করে খেটে খাওয়া আব্দুল হালিম প্রতিদিনের ন্যায় গতকালও অন্যের জমিতে
কামলা দিতে যায় এবং তার স্ত্রী ৪ বছরের শিশু পুত্রকে ঘড়ে ঘুমিয়ে রেখে অন্যের বাড়িতে ঝি এর কাজ করতে যায়। গ্রামবাসী আগুনে লেলিহান শিখা টের পেয়ে হৈচৈ করে আগুন নেভানো চেষ্টা করে ততক্ষনে ঘুমান্ত শিশু বাচ্চাটিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসে খবর দিলে গাবতলী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসলেও ততক্ষনে গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে য়ায়।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান ছুটে এসে ওই পরিবারের খোঁজ খরব নেন ও মৃত্যু শিশুটির সৎকারের জন্য নগদ ১০হাজার টাকা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিদুল ইসলাম নগদ ৫ হাজার টাকা প্রদান করেন,এসময় প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকার হাজার হাজার নারী পুরুষ ঐ বাড়িতে ভীর করেন এব্য
তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে অসহায় দিনমজুর পরিবারটি পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। সরকারী ভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় সরকারের ত্রান ও দূ্র্যোগ মন্ত্রানালয় সহ উপজেলা পরিষদের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.