প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২১, ১২:২৬ পি.এম
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংড়া ইউনিয়ন বাসীদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম শফি।

মোঃ মমিন হোসেন : কালিহাতী উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আগামী বাংড়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ শফিকুল ইসলাম শফি ইউনিয়ন বাসীদের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় সংসদ সদস্য জনাব হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি'র নির্দেশনায় করোনা কালীন দেশে লকডাউনের সময় আসহায়, হত-দরিদ্র, দুস্থ পরিবারের মাঝে ধাপে ধাপে বিভিন্ন ত্রাণ সামগ্রী ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করে কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। রাজনীতিতে প্রথম ছাত্রলীগ করে রাজনৈতিক জীবন শুরু করেন এবং তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শকে বুকে ধারন করে পথ চলতে চাই। সর্বশেষ তিনি মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.