
মোঃ মমিন হোসেন : কালিহাতী উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আগামী বাংড়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ শফিকুল ইসলাম শফি ইউনিয়ন বাসীদের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় সংসদ সদস্য জনাব হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি’র নির্দেশনায় করোনা কালীন দেশে লকডাউনের সময় আসহায়, হত-দরিদ্র, দুস্থ পরিবারের মাঝে ধাপে ধাপে বিভিন্ন ত্রাণ সামগ্রী ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করে কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। রাজনীতিতে প্রথম ছাত্রলীগ করে রাজনৈতিক জীবন শুরু করেন এবং তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শকে বুকে ধারন করে পথ চলতে চাই। সর্বশেষ তিনি মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু