
জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ১৯৭৫ সালে জিডিপির উন্নয়নের হার ছিল ৯.৫৯%, যার এখন পর্যন্ত সর্বোচ্চ জিডিপি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা এতো সফল কিন্তু পিতার রেকর্ডের কাছে যেতে পারেনি। রবিবারে দুপুরে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে শহরের কালেক্টরেট মাঠে ‘বাংলাদেশের এক অনন্য অর্জন’ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ উদযাপন উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে হুইপ এসব কথা বলেন। তিনি
আরো বলেন, আমরা যদি নিজে সংশোধন হতে পারি। তাহলে অনেক দূর এগিয়ে যাব। আজকে অযথী কিছু বান্দর খামাকা মিছিল করছে। তারা হাদিয়ে নিয়ে ইসলাম প্রচার করে। ভারতে মুসলিম ২ কোটি, এই দেশটি মুসলমানের দেশ। ১০/১২ লাখ রোহিঙ্গাদের জীবন নিয়ে আমাদের আসা-যাওয়া। তাহলে ওরা ২ কোটি মুসলিমকে তাড়ায়ে দিয়ে কি হবে? পাকিস্তান একটি বিহারীকেও ফেরত নেয়নি। ভারত ও চায়নার মধ্যে সম্পর্ক সাপের নেউলে। আমাদের
নেত্রী কাউকেই গুনেন না। সবার সাথেই বন্ধুত্বর মতো সম্পর্ক করেছে। আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মাছুুম আহাম¥দ ভূঞা,জেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের
চেয়ারম্যান মোস্তাকিন মন্ডল,কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজু রহমান মিলন, আক্কেলপুর পৌর মেয়র নুরল আলম চৌধুরী, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, ক্ষেতলাল পৌর মেয়র বুলু, জেলা আওয়ামীলীগের নেতা মোমিন আহম্মেদ, নৃপেন্দ্র নাথ মন্ডল, চৌধুরী,নন্দনাল পার্শী প্রমুখ।