
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের মৃত আলাউদ্দীন সরদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছাহাক আলী সরদার ২৭ মার্চ শনিবার বাদ যোহর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে
ইন্তেকাল করেন (ইন্না........রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৬৫ বছর। ঐদিন বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)
মোঃ সুমন জিহাদী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন, সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে যান।