প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২১, ১:১৫ এ.এম
আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (২৬ মার্চ) শুক্রবার রাত ৮টার সময় ইউনিয়নের মালা বাজারের শিকদার কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও আলহাজ্ব মহিউদ্দিন স্মৃতি সংসদ।
সভায় টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব মহিউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাচান শিপন, ইউপি সদস্য করম আলী শিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান টুন্নু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তহিদুজ্জামান মোল্যা, মালা বাবু বাজারের সভাপতি মঞ্জুর হোসেন বাবলু শিকদার, সাধারণ সম্পাদক আশকার শরীফ ও যুবলীগ নেতা শেখ সেলিমুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, মালা মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. তবিবুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.