
মোঃ মমিন হোসেন: কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিলর অধিবেশন সফল করা ও কাউন্সিলের তালিকা চূড়ান্ত করণ বিষয়ে আলোচনা এবং সিন্ধান্ত গ্রহণ করার লক্ষ্যে আগামী ২৭ মার্চ রোজ শনিবার বিকাল ০৩.০০ মিনিটে খিলদা উচ্চ বিদ্যালয় ভবনে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক জরুরী বর্ধিত সভার আহবান করা হয়েছে।
বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোতালেব হোসেনের স্বাক্ষরীত এক চিঠিতে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক গণকে উল্লেখিত স্থানে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। উক্ত বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান