হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

দাগনভূঞায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব  মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্ব ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগের সভাপতি মোঃ দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিন, জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ উদ্যোক্তা আকবর হোসেন, ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী হোসনে আরা, উপজেলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক শারমিন আক্তার, তরুণ সংঘের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আলো দিশারী ফাউন্ডেশনের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!