প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ৬:৫৫ পি.এম
রৌমারীতে সদর ইউনিয়নে সৌর চালিত সেঁচ পাম্প স্থাপন

ইউনুছ আলী রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের ৩০ একর জমির ফসল খরার হাত থেকে রক্ষার জন্য সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। শুষ্ক মৌসুমে পানি সেচেঁর অভাবে প্রতি বছর প্রায় ৩০ একর জমির ফসল নষ্ট হয়। পাশাপাশি কৃষকেরা চাষাবাদ করতে বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। কৃষি কাজে সেঁচ সুবিধা প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে রৌমারী সদর
ইউনিয়নের নটান পাড়া গ্রামে ৫০ জন পরিবারে ৩০ একর জমির চাষাবাদের সুবিধার্থে সৌরচালিত সেঁচ পাম্প স্থাপন করা হয়েছে। উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০১৯-২০ ইং অর্থ বছরে ৯ লক্ষ ৩২ হাজার ৫২ টাকা ব্যয় সেঁচের আওতায় কৃষকরা এ সুবিধা পাবে। বুধবার (২৪ মার্চ) বেলা ১১ টার দিকে এ সৌরচালিত সেঁচ পাম্প স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী সদর ইউপি সদস্য রবিউল ইসলাম রানা,রবিউল করিম,লাল,মিয়া কলিম চান লজিক প্রকল্পের ইউনিয়ন কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলেটর আবু হানিফসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.