প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ৬:৪৯ পি.এম
সিরাজগঞ্জে কোভিট-১৯ দ্বিতীয় ধাপ সংক্রমণ রোধে মত বিনিময়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে কোভিট-১৯ দ্বিতীয় ধাপ সংক্রমণ রোধে খতিব, ইমাম, মোয়াজ্জেম ও মুসল্লীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
আলোচনা সভায় পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য মাক্স পড়ার জন্য অনুরোধ করেন এবং মসজিদে আগত মুসল্লিরা যাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান।
পরিশেষে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত এর মাধ্যমে আলোচনা সভাটি সমাপ্ত হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.