হোম » প্রধান সংবাদ » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সহদেবপুর ইউনিয়ন বাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আব্দুল জলিল

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সহদেবপুর ইউনিয়ন বাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আব্দুল জলিল

কালিহাতী প্রতিনিধি : কালিহাতী উপজেলার ৭নং সহদেবপুর ইউনিয়ন বাসীদের ২৬ মাার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোঃ আব্দুল জলিল।  তিনি ১৯৬৯ সালে গণআন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এম.এন.এ প্রার্থী এ.কে.এম শামছুদোহা নারায়ণগঞ্জে তাঁর পক্ষে নির্বাচন করেছেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
 ১৯৭৯ সালে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, উক্ত পদে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে দুই দুইবার কারাবরণ করেন। ১৯৮২ সাল হতে ১৯৯২ সাল পর্যন্ত দুই দুইবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ, কালিহাতী উপজেলা শাখার কাউন্সিল অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কালিহাতী উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং আজ পর্যন্ত উক্ত পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন এবং দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছেন।  তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাই তবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ তিনি সহদেবপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!