
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আজ মঙ্গলবার (২৩মার্চ) দুপুর সাড়ে ১২ টায় আসন্ন মহান স্বাধীনতা দিবসে (২০২১ইং) জাতীয় পতাকা উত্তোলন পর্বে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানকে সম্পৃক্ত করার প্রতিবাদে ডোমার ইউএনও কে স্বারকলিপি প্রদান করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। জানা গেছে, আসন্ন স্বাধীনতা দিবস (২০২১ইং) উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলন পর্বে তালিকাভুক্ত
স্বাধীনতা বিরোধীর সন্তান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর নাম সম্পৃক্ত করলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যবৃন্দ অনুষ্টান বর্জনের সিন্ধান্ত নেন। আসন্ন স্বাধীনতা দিবসে (২০২১ইং) জাতীয় পতাকা উত্তোলন পর্ব থেকে তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধীর সন্তান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে বিরত রাখার জন্য অনুরোধ জানিয়ে ডোমার ইউএনও কে স্বারকলিপি প্রদান করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য,গত ১৬ই ডিসেম্বর (২০১৯ইং) বিজয় দিবস অনুষ্টানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পর্বে তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধীর সন্তান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর নাম ঘোষনা হওয়ায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যবৃন্দ বর্জন করেন। এ ব্যাপারে ডোমার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো:নুরন নবী জানান,গত বিজয় দিবস (২০১৯ইং) আমরা প্রশাসনের অনুষ্টান বর্জন করেছি। কারণ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা কোন রাজাকার সন্তান উত্তোলন করুক,তা আমরা চাই না। এবারও যদি ওই রাজাকারের পুত্র পতাকা উত্তোলন করে তাহলে এবারও প্রশাসনের অনুষ্টান বর্জন করা হবে। আমরা
আলাদাভাবে অনুষ্টান করব। এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনা শবনম জানান,অনেক মুক্তিযোদ্ধা এসেছিলেন,গত বিজয় দিবস (২০১৯ইং) এ সমস্যা হয়েছিল। ২০১৯ সালে একটি গেজেট প্রকাশ হয়েছিল,সেখানে উপজেলার একজনের নাম এসেছিল,সে পরিপেক্ষিতে মুক্তিযোদ্ধারা অনুষ্টান বর্জন করেছিল। এবারও বর্জন করা নিয়ে স্বারকলিপি প্রদান করে। তবে নীতিমালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। আমি উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত