
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিদিন: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গোপন সূত্রের তথ্যানুযায়ী আজ সন্ধ্যা ০৬.৩০ টার দিকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বড়পলাশবাড়ি ইউনিয়নের পাড়ুয়া গ্রামের আনোয়ার হোসেন, পিতা-আব্দুল মজিদ এর বাড়ির আঙিনায় ঝোপঝাড়ের মধ্য থেকে ০৭ বোতল ফেন্সিডিল এবং ফেনসিডিলের ২ টি খালি বোতল উদ্ধার করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শফিকুল ইসলাম ও তার দল, বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যগণ এবং আনসার সদস্যগণ। এ সময় স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
আসামী আনোয়ার হোসেন পলাতক, তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান