
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। সোমবার দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। শহরের বকুলতলা চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির জামালপুর জেলা শাখার সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ওয়াজেদ আলী, আবু বকর,
আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা বেতন গ্রেড ১১ তম প্রদান, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা মন্ত্রণালয়ের চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবী জানান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন