
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জামালপুর মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জামালপুরে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী
বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান ও আ’লীগ নেতা মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ। পরে অতিথিরা মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার ঘোষণা করা হয়। আগামী ২৮ মার্চ মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। খেলায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও কুড়িগ্রাম জেলার মোট ১২টি দল অংশগ্রহন করবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ