
মোঃ মমিন হোসেন : আসন্ন টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংলড়ি, মিনি ট্রাক ও পিক-আপ শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ঢাকা-১৬৪১) ত্রি-বার্ষিক নির্বাচনে ২০২১-২০২৩ইং সনের জয়নাল – নজরুল পরিষদে সভাপতি পদে মোঃ জয়নাল আবেদীন শ্রমিক ও সর্ব-স্তরের জনসাধারণের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি ইতিপূর্বে তিন (০৩) বছর সৎ এবং নিষ্ঠার সাথে শ্রমিক ইউনিয়ন পরিচালনা করেছেন। সুখে-দুঃখে বিপদে ও দুঃসময়ে শ্রমিকদের পাশে থেকে অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় কাজ করে গেছেন। তার সাথে কথা বললে তিনি জানান,
আমি দিন রাত শ্রমিকদের আঁকে ডাকে সারা দেই এবং আসন্ন এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই আমাকে ছাতা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সকল মেহনতী শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিবেন। এছাড়াও একই পরিষদে সহ-সভাপতি পদে ফজলুল হক মাছ মার্কায় ভোট ও দোয়া প্রত্যাশী।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া