প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৩:৪৭ পি.এম
ভৈরবে সচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের মাস্ক বিতরণ

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব মহামরাী করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার ভৈরবে পুলিশের উদ্যোগে আজ ২১ শে মার্চ রবিবার সকালে দূর্জয় মোড়ে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন ভৈরব - কুলিয়ারচর এর সহকারি পুলিশ সুপার মোঃ রেজুয়ান দিপু। এছাড়া ভৈরব থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিন, অন্যান্য অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে জনগণকে সচেতন করা লক্ষে উপস্থিত জনগণের হাতে মাস্ক তুলে দেন।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরিধান করা বাধ্যতা মূলক। তাই জনগণের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষে মাস্ক পরিধানের প্রতি উদ্বুদ্ধ করতে প্রায় ৫ শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।পরবর্তীতে বিট পুলিশিং গুলোতে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.