প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ২:৫০ পি.এম
কালিহাতী থানা পুলিশের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ মমিন হোসেন, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের আয়োজনে আজ ২০ মার্চ শনিবার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী এস পি ( কালিহাতী সার্কেল) রাসেল মনির, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম, পূজা উদযাপন পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি, ডা গনেশ সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন, কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ আলম, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কাশীনাথ মজুমদার পিংকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.