
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে এ উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শামীম,সিনিয়র সাংবাদিক শাহিন ফেরদৌস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর হাসান
তানু,সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য শাকিল আহমেদ, প্রেসক্লাব ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য নাহিদ রেজা, অনলাইন জার্নালিস্টের সদস্য হিমেল তালুকদার, সাংবাদিক সোহেল রানা, জাহিদ হাসান (মিলু )প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইসলাম।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন