প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২১, ৬:৫৩ পি.এম
বোরহানউদ্দিনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টারঃ ভোলার বোরহানউদ্দিনে প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে গঙ্গাপুর ও সাচড়া ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ , মেম্বার পদে ৬২ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২০ প্রার্থী সহ সর্বমোট ৮৭ জন তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ এর মধ্যে সাচড়া ইউনিয়ন থেকে আ'লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মহিবুল্লাহ মৃধা সহ চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ৯টি ওয়ার্ড থেকে ৩৯ জন মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন ৷
অপরদিকে গঙ্গাপুর ইউনিয়ন থেকে আ'লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে রিয়াজুল করিম রিয়াজ, ৯টি ওয়ার্ড থেকে মেম্বার পদে ২৩ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন ৷ উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ শহীদুল্লাহ জানান, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া ২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ বৃহঃস্পতিবার (১৮ মার্চ) মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দুটি ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৬২ জন মেম্বার প্রার্থী ও সংরক্ষিত
মহিলা মেম্বার পদে ২০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে ৷ তিনি আরো জানান, জমাকৃত মনোনয়ন যাচাই-বাছাই হবে শুক্রবার (১৯ মার্চ) এবং প্রার্থিতা প্রত্যাহারের শেস সময় বুধবার (২৪ মার্চ) ৷ উল্লেখ্য, দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.