প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২১, ৫:০২ পি.এম
নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের সুকাল মোল্লার ছেলে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের তার নিজ বাড়ীর সামনে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রলি চালক সিরাজুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয় এলাকাবাসী জানান, ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের ময়নাল ইসলামের পুকুর থেকে মাটি ক্রয় করে সাইফুল ইসলাম তার বাড়ীর পাশের একটি ডোবা ভরাট করছিল। এ সময় ট্রলি থেকে মাটি নামিয়ে ট্রলিটি পিছন দিকে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। এ সময় সাইফুল ইসলাম ছিটকে পরে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলির চালক সিরাজুল ইসলামকে ট্রলি সহ আটক করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.