প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ১১:২০ পি.এম
আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজার পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তাঁরা, ইকবাল হোসেন চুন্নু, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী। সবশেষে নেতৃবৃন্দ কেক কেঁটে জন্মদিন উদযাপন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.