
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, শিশু সমাবেশ, আনন্দ র্যালি, ও আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত- ই-জাহানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান