
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার প্রত্যুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। সকল সরকারী ও বেসরকারী ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহম্মেদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় কানাইখালী মাঠে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে জেলা শিশু একাডেমী আয়োজন করে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও রচনা প্রতিযোগিতার।
এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২