
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলায় একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বেলাল হোসেন (২৫) নামে এক শ্রমিক পুড়ে মারা গেছেন। শনিবার (১৩ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার শিকারপুরে নেংরাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার নাম ওয়ান মসকিউটো কয়েল। নিহত বেলাল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মজিবর রহমানের ছেলে। এ ঘটনা নিশ্চিত করে জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় সেখানে ছিলেন সিনিয়র স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ। তিনি বলেন, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে নেংরা বাজার এলাকায় যাওয়া হয়। সেখানে ওয়ান মসকিউটো কয়েল কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ৩টি ইউনিট নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।
সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় বেলাল নামে এক শ্রমিক মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েল কারখানার নিবন্ধন রয়েছে কিনা প্রশ্নে বজলুর রশিদ বলেন, কারখানায় আগুনে পুড়ে যাওয়ায় কাগজ দেখা সম্ভব হয়নি। এখন নথি দেখলে জানা যাবে এর নিবন্ধন রয়েছে কিনা। তিনি জানান, বগুড়ায় তাদের তালিকায় প্রায় ৫০ থেকে ৬০টি নিবন্ধিত কয়েল ফ্যাক্টরি রয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন