
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত কমিটি আগামী ১৫ই মার্চ কমিটির সদস্যরা সশরীরে তদন্ত করতে ক্যাম্পাসে আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।
ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও তদন্ত কমিটির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম শেখ এক চিঠির মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবগত করেছেন।৩৭.০১.০০০০.১৫১.২২.০০১.২১.১৮/১৩৪৬নং স্মারকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত কমিটি আগামী ১৫ই মার্চ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থেকে তদন্ত কাজ পরিচালনা করবেন।
২০১৯ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদুল করিম নামে এক ব্যক্তি দূর্নীতি দমন কমিশন দিনাজপুরের বরাবর অভিযোগ করেন।অভিযোগ নং ৪০৮/২০১৯।পরে তা দুদক প্রধান কার্যালয় প্রাপ্ত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান বরাবর পাঠানোর কমিশন সিদ্ধান্ত নেয়।এপ্রেক্ষিতে অভিযোগের ছায়ালিপিসহ একটি চিঠি ইউজিসি চেয়ারম্যান বরাবর প্রেরণ করেন দুদকের পরিচালক ও অভিযোগ যাচাই বাছাই কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম।
দুদকে পাঠানো অভিযোগপত্রে শিক্ষক , কর্মকর্তা, কর্মচারী নিয়োগে অনিয়ম, আর্থিক অনিয়ম ও দুর্নীতি, প্রশাসনে পদে থাকা ব্যক্তিদের অনিয়ম ও দুর্নীতি সহ বেশকয়েকটি অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার বলেন, আগামী ১৫ ই মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি তদন্ত কমিটি আসবে।আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব বিষয়ে প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান