প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২১, ৮:০৬ পি.এম
জামালপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

রবিউল হাসান লায়ন,জামালপুর: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পুরুষ-নারী ব্রহ্মপুত্র জোনের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জামালপুর জিলাস্কুল মাঠে পুরুষ ও নারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর পুলিশ প্রশাসন। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুরের পুলিশ
সুপার নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক রেদুয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগীতায় জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিং, নেত্রকোনা, শেরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার পুরুষ ও নারী খেলোয়াড় কাবাড়ি প্রতিযোগিতায় অংশ নিবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.