প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২১, ৭:৪৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে রক্তের দালালদের শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রক্তের দালালদের শাস্তির দাবীতে বিক্ষোভ “রক্তযোদ্ধা রুখে দাঁড়ান, রক্ত দালাল দ্রুত তাড়ান” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় শিক্ষার্থী ঐক্যপরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শনিবার দুপুরে বঙ্গবন্ধু সড়ক আধুনিক সদর হাসপাতালে ঠাকুরগাঁও জেলার সকল রক্তদানকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সামনে বাংলাদেশ শিক্ষার্থী ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি
টিংকু রায়, ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রায়, রক্তদানকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের সভাপতি মুরাদ হোসেন ও অন্যরা। সমাবেশে বক্তারা বলেন ঠাকুরগাঁও জেলা ডক্টর প্যাথলজির টেকনিশিয়ান মো. আলী ও পপুলার হাসপাতালের ম্যানেজার সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.