প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৫:০৪ পি.এম
পাটগ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাগনি জামাইয়ের ছুরিকাঘাতে আফাজ উদ্দিন (৫৮) মামা শ্বশুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে আফাজ উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত মঙ্গলবার রাত ৯টায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটান হবিবর রহমান। ঘাতক হবিবর রহমান ওরফে গোদা একই উপজেলার উফারমারা প্রধানপাড়া এলাকার বাসিন্দা আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টায় পূর্ব শত্রুতার জেরে পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী মেলার বাড়ি এলাকার শাক বিক্রেতা মামা শ্বশুর আফাজ উদ্দিনকে (৫৮) ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত করে পালিয়ে যান ভাগনি জামাই হবিবর রহমান ওরফে গোদা। গুরুত্বর আহত অবস্থায় আফাজ উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত হবিবর রহমান ওরফে গোদাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.