
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (১২ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনী জামে মসজিদ-এর দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ইটাপোতা কলোনী জামে মসজিদের সভাপতি কামাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সোলেমান আলীসহ মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান