প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ১:২৭ এ.এম
বগুড়ার ধুনটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আ’লীগের প্রতিবাদ সমাবেশ

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাসহ সকল কমীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ধুনট বাস ষ্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বগুড়া সরকারি আজিজুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত ই খোদা জুয়েল,
রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, ভান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নিমগাছী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাষ্টার, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলফে বাদশাহ, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, গোপাল নগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও বর্তমান সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.