
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবির অফিসের ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি টিম এক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ৫০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বগুড়া ডিবির টিম গত ১০ মার্চ দুপুর সাড়ে ২ টার সময় বগুড়া শিবগঞ্জ থানার উথলী গ্রামের মোঃ আব্দুল সালামের বাড়ী হইতে ১কেজি গাঁজাসহ শিবগঞ্জ থানার উথলী গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে গাঁজা ব্যবসায়ী আব্দুল সালাম (৬০) কে গ্রেফতার করেন। অপরদিকে আরেকটি ডিবির টিম বিকাল ৩ টা ৪৫ মিনিটে শিবগঞ্জ থানার মহাস্থান পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ জুয়েল হোসেনের লিচু বাগানের মেইন গেট হইতে ৩ কেজি গাঁজাসহ মহাস্থান নামাপাড়া গ্রামের মৃত বাছেদ ফকির ছেলে গাঁজা ব্যবসায়ী মুকুল মিয়ে (৩৫) কে আসামী মোঃ মুকুল মিয়া(৩৫),কে গ্রেফতার করেন। অন্যদিকে ডিবির আরেকটি টিম রাত্রি ৮টা ৪০ মিনিটে বগুড়া সদর থানার
জামিল নগরস্থ জানে-সেবা হাউজিং কমপ্লেক্সের মেইন গেটের সামনে হইতে ৫০ গ্রাম হেরোইনসহ বগুড়া সদর থানার জামিল নগর জিন্না মোড় এলাকার মৃত আব্দুল খালেক ছেলে হেরোইন ব্যবসায়ী নাসিরুজ্জামান খান ওরফে তপু (৩৫),কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।