হোম » প্রধান সংবাদ » দাগনভূঞা রিপোটার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাগনভূঞা রিপোটার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা উপজেলা নব গঠিত রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহঃস্পতিবার সকালে। উপস্থিত ছিলেন দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার (স্বদেশ প্রতিদিন), সহ সভাপতি মো. হোসেন টাইমস অফ ফেনী, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু দৈনিক গণমানুষের
আওয়াজের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার আলম দৈনিক সকালের সময়, ধর্ম বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু দৈনিক গনমুক্তি, দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারি দৈনিক আমার সময়, মাহমুদ সুজন বাংলাদেশ সমাচার, তাহেরুল ইসলাম মাসিক আসলপথ, আসফাল আহমেদ বঙ্গ টিভি, নুর হোসেন মুক্তমন টিভি।  এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন রিপোটার্স ইউনিটিকে স্বাগত জানান এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে কথা বলেন তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!