
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ডি.সি.এ-২০২১ এর ফাইনাল ম্যাচ আতাতুর্ক স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এতে লড়ছে দুই শক্তিশালী দল এতিমখানা বাজার স্পোর্টিং ক্লাব বনাম বন্ধন স্পোর্টিং ক্লাব।টসে জিতে এতিমখানা স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সভাপতিত্ব করেন দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি তারেক আজিজ খান।
উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এর পৃষ্ঠপোষকতা ও মেয়র ওমর ফারুক খান এর সার্বিক সহায়তায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌরমেয়র ওমর ফারুক খান,ইউএনও নাহিদা আক্তার তানিয়া।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুল্লা আল বাবলু। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি,কাউন্সিলর জিয়াউল হক জিয়া,সাইফুল ইসলাম সওদাগর,আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
আর সাংবাদিক হিসেবে স্টেজে বসেন আতিয়ার সজল ও এমাম হোসেন। আজকের সেরা ব্যাটসম্যান তোফায়েল আহমেদ,সেরা বোলার ও ম্যান অব দা ম্যাচ হন সালমান আহমেদ, টুর্নামেন্ট সেরা বোলার বন্ধন এর আনোয়ার হোসেন পিয়াস,ম্যান অব দা সিরিজ দেয়া হয় বন্ধন এর সোহেল রানাকে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান