হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে এনএটিপি-২ প্রকল্পের আওতায় গাড়ী  বিতরণ 

বগুড়ার শিবগঞ্জে এনএটিপি-২ প্রকল্পের আওতায় গাড়ী  বিতরণ 

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  ২০-২১ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের এআইএফ-৩ ম্যাচিং গ্রান্ট  উপ-প্রকল্পের আওতায় পিকআপ গাড়ী বিতরণ করা হয়। বুধবার সকালে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি-২ প্রকল্পের কাজে নিয়োজিত পিকআপ গাড়ীটির চাবী  আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-সকারী কৃষি কর্মকর্তা মোঃ এজাজুল কামাল, মোজাম্মেল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রডিউসার অর্গানাইজেশন-বাজার ব্যবস্থাপনা কমিটি (সিসিএমসি) চন্ডিহারা ক্লাবের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ জজিল, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!