হোম » প্রধান সংবাদ » অবহেলিত জনগোষ্ঠীর সেবা করার প্রত্যয়

অবহেলিত জনগোষ্ঠীর সেবা করার প্রত্যয়

এইচ এম রুহুল কাদের : আব্দুল হামিদ,শ্রুতের বিপরীতে এগিয়ে চলা যুবকের নাম, হামিদ চট্টগ্রাম ফিরিঙ্গিবাজারের একজন কাঠ ব্যবসায়ী । তিনি ছোট বেলা থেকে  স্বপ্ন দেখতেন  সমাজসেবামুলক কাজ করে অবহেলিত মানুষের পাশে থাকা বা সেবা করার । মো: আব্দুল হামিদ সর্বপ্রথম ২০০৯ সালের নভেম্বর মাসে প্রথম রক্তদান করেন , এর পর থেকে অসহায় রোগী কে নিয়মিত রক্তদান করে আসছেন নিয়মিত, এই পর্যন্ত  ৩৩ বার রক্তদান করেছেন ।

মোহাম্মদ আবদুল হামিদ শুধু রক্তদানেই না ক্রান্ত হয়নি, তিনি প্রায় শতাধিক রক্তদাতা  তৈরি করেছেন, যারা নিয়মিত অসহায় মানুষদের রক্তদান করে থাকেন । এবং তৈরি  করছেন প্রায় ৫০জনের মত সক্রিয় ভোলান্টিয়ার, হামিদ বর্তমানে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের আহ্বানে”র সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছে । করোনাকালিন সময়েও বসে ছিলেন না, ত্রাণ নিয়ে ছুটেছেন  শহর থেকে বিভিন্ন গ্রামাঞ্চলে ।

তিনি রক্তদানীয় কাজের পাশাপাশি  এতিম ও পথশিশুদের নিয়েও কাজ করে যাচ্ছেন । হামিদ চট্টগ্রামের অন্যতম মানবিক প্রতিষ্ঠান উপলব্ধি তে স্বজন হারা অসহায় পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন ভোলান্টিয়ার হিসেবে , এই ছাড়া তিনি  ব্যাক্তিগত উদ্যোগে বাচ্চাদের  পড়ালেখা থেকে শুরু করে থাকা খাওয়া সবকিছু তিনি বিভিন্ন  সংগঠনের মাধ্যমে ও একক প্রচেষ্টায়  করে যাচ্ছেন। হামিদের  একমাত্র উদ্দেশ্য হলো প্রতিটা ঘরে ঘরে জেনো একজন করে রক্তদাতা ও স্বেচ্ছাসেবক তৈরি হয় । তা ছাড়া  মানুষকে বিভিন্ন বিষয়ে মানুষ কে সচেতন করা,গর্ভবতী মায়ের জন্য আগে থেকে দুজন রক্তদাতা ব্যবস্থা করা সহ বিভিন্ন সচেনতার কাজ সম্পাদন করা হয়েছে ৷  তিনি সকলের দোয়া কামনা করেন, যাতে করে সামনে আরো ভালো কিছু করতে পারেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!