হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় বড়পীরের স্মরণে ৫ দিনব্যাপী বাৎসরিক ওরশ সম্পন্ন

আলফাডাঙ্গায় বড়পীরের স্মরণে ৫ দিনব্যাপী বাৎসরিক ওরশ সম্পন্ন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বিশ্বওলী গাউসুল আজম বড়পীর হয়রত আব্দুল কাদির জিলানী (রহ.) স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় হযরত শাহসূফি আব্দুল খালেক মুন্সি (কাদরিয়া) ডক্ সাহেবের দরবার শরীফে ৫ দিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়েছে।
 গত ৫ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পৌরসভার ইছাপাশা গ্রামে অবস্থিত বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল প্রাঙ্গণে এ ওরশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রায় অর্ধশত বছর হতে এই ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেকে নিজ কল্যাণার্থে পরম স্রস্টা মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের করুনা তৎসহ রাসূলে পাক (সঃ) এর আদর্শ এবং ডক্ সাহেবের ছোহবাত, আত্মিক প্রেমপ্রীতি, ভালোবাসা এবং দোয়া সকলের অন্তর আত্মায় ধারণ করে দুনিয়া ও পরলৌকিক জগতের অশেষ কল্যাণ হাসিল করার লক্ষে দেশের দূর দুরান্ত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত অনুরক্তরা ওরশ মোবারকে উপস্থিত হয়।
ওরশ অনুষ্ঠানের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান মুন্সী (নাঈম) জানান, ওরশ উপলক্ষে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো খতমে কোরআন শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ, ধর্মীয় গানের আসর, আওলিয়া কেরামের পবিত্র জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, ছেমা, কিয়াম, ফাতেহা, দেশের সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে আখেরী মুনাজাত ও তোবারক  বিতরণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!