হোম » প্রধান সংবাদ » টঙ্গীতে নিজাম উদ্দিন মাদবরের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

টঙ্গীতে নিজাম উদ্দিন মাদবরের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মরহুম নিজাম উদ্দিন মাদবরের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডে হিমারদীঘি এলাকায় মরহুমের পুত্র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোঃ নুরুল ইসলাম নুরুর সার্বিক তত্ত্বাবধায়নে কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এ সময় মরহুম নিজাম উদ্দিন মাদবরের রুহের মাগফিরাত কামনায় দোয়াপাঠ শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!