
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া ৫দিন ব্যাপী চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ ২০২১ শুরু হয়েছে। মঙ্গলবার উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে সমাবেশের উদ্বোধন করেন। স্কাউটস পতাকা উত্তোলন করেন, উপজেলা স্কাউটস কমিশনার অধ্যক্ষ সিরাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর সম্পাদক
সরকার সানোয়ার হোসেন এলটি, উল্লাপাড়া স্কাউটস সম্পাদক আব্দুল জব্বার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম। উপজেলার মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল সমাবেশে অংশ নিচ্ছে। আগামী ১১ মার্চ রাতে অনুষ্ঠিত হবে মহাতাবু জালসা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এতে প্রধান অতিথি থাকবেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান