হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।   জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশ দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বর্মন, প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।  এর পূর্বে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষেও এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস ২টি পালনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!