
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের এক বাঁশঝাড় থেকে খলিল উদ্দিন (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৮ মার্চ) সকালে পাটিয়াডাঙ্গি বাজারের পাশে বাঁশঝাড় থেকে খলিল উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।রাত্রিবেলা বাসায় না ফিরলে বাড়ির লোকজন তাকে ফোন করেন। কিন্তু ভিকটিম মোবাইল রিসিভ না করায় পরিবারের লোকজন তাকে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়। মৃত খলিল উদ্দিন পাশের বড়গাঁও ইউনিয়নের মোলানখুড়ী গ্রামের মৃত গফুর আলীর ছেলে। তিনি শিবগঞ্জ পোস্ট অফিসের ডাক পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তাহার স্ত্রী সহ ২টি ছেলে সন্তান রয়েছে। নিহতের পারিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি চিত্ত রঞ্জন রায় জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলেও
খলিল উদ্দিন বাজারে যান। কিন্তু সময়মত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে রাতে অনেক খোঁজাখুঁজি করেন। পরে রাত ৩টার দিকে বাজারের পাশের একটি বাঁশঝাড়ে তার ব্যবহৃত মোবাইল ও টাকাসহ তার মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যান।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী